জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।

national weeklycrime diary

national weeklycrime diary
ক্রাইম ডায়রি(জাতীয় সাপ্তাহিক, অনলাইনদৈনিক, অনলাইন টেলিভিশন ও অপরাধ গবেষণা )

শনিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৬



ময়মনসিংহে চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

 শরীফা আক্তার স্বর্না ,ষ্টাফ রিপোর্টার,ক্রাইম ডায়রি,২৭/২/১৬,আপডেট ১০.২৫পি এম, www.crimediarybd.blogspot.com//www.crimediarybd.com:


ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল আহাম্মেদকে ঘুমের মধ্যে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা আজ শনিবার ভোররাতে সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামের নিজ বাড়িতে ঘটনা ঘটে
আহত চেয়ারম্যান দুলালকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে
ঘটনায় দুলালের তৃতীয় স্ত্রী সুরমীর নাহার সুমী বাদী হয়ে দুলালের দুই ভাই কাজল কাঞ্চন এবং তাঁর ছেলে উজ্জ্বলের নামে গৌরীপুর থানায় মামলা করেছেন
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার মোর্শেদ মামলার এজাহারের বরাত দিয়ে জানান, সোনাকান্দি গ্রামে নিজ বাড়িতে নিজ ঘরে ইউপি চেয়ারম্যান দুলাল আহাম্মেদ ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে তাঁর দুই ভাই ছেলে মিলে তাঁকে কুপিয়ে আহত করে। পরে দুপুরে তাঁর তৃতীয় স্ত্রী তাঁদের বিরুদ্ধে মামলা করেন

অন্যদিকে স্থানীয় লোকজন সাংবাদিকরা জানান, দুলালের তৃতীয় স্ত্রী সুরমির নাহার সুমী বেশ কিছুদিন আগে গৌরীপুর থানা পুলিশের হাতে ইয়াবাসহ আটক হন ঘটনার পর চেয়ারম্যান দুলাল তাঁকে আদালতের মাধ্যমে তালাক দেন এতে ক্ষিপ্ত হয়ে স্বামীকে হত্যার উদ্দেশে কুপিয়ে আহত করেন তিনি দুলালের ভাই ছেলেকে ফাঁসাতে মামলায় জড়িয়েছেন
গৌরীপুর থানার সহকারী পুলিশ সুপার সামসুজ্জামান বলেন, সুমি ইয়াবা ব্যবসা করতেন চেয়ারম্যানের সহায়তায়। পারিবারিক কলহের কারণে দুলাল আক্রান্ত হয়েছেন


https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

 নেত্রকোনায় সাংবাদিক হত্যাঃ 

জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দাজ্ঞাপন ও দ্রুত বিচার দাবী  

 শরীফা আক্তার স্বর্না ,ষ্টাফ রিপোর্টার,ক্রাইম ডায়রি,২৭/২/১৬,আপডেট ১০.২৫পি এম, www.crimediarybd.blogspot.com//www.crimediarybd.com: নেত্রকোনার আটপাড়া উপজেলার কুতুবপুর গ্রামে দুর্বৃত্তদের হামলায় মুশফিকুর রহমান তুহিন (৩৮) নামের এক সাংবাদিক নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।
তুহিন সাপ্তাহিক ‘অপরাধজগত’-এর নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পূর্বশত্রুতার জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল সন্ত্রাসী তুহিনের বাড়িতে হামলা চালায়। তাদের আঘাতে আহত তুহিনকে গুরুতর অবস্থায় বারহাট্টা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, আসামিদের পরিচয় জানা যায়নি। হত্যার ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এদিকে সাংবাদিক হত্যার কারনে সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সাংবাদিক সংস্হার সম্মানিত সভাপতি ও সাংবাদিকদের অধিকার আন্দোলনের পুরোধা ব্যাক্তিত্ব মুহম্মদ আলতাফ হোসেন,দফতর সচিব মোঃ হেলাল উদ্দিন,অর্থ সচিব শাহাদাত হোসেন রিটন,যুগ্ম মহাসচিব কাজি সিরাজ,ক্রাইম ডায়রি বার্তা সম্পাদক ও জাতীয় গোয়েন্দা সাংবাদিক ইউনিটির মহাসচিব জনাব আতিকুল্লাহ আরেফিন রাসেল প্রমুখ । এক আলোচনা সভায় বক্তারা নেত্রকোনার আটপাড়ার নিহত সাংবাদিক মুশফিকুর রহমান তুহিনের মৃত্যুতে গভীর শোক ও দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবী জানিয়েছেন।


https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

বুধবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৬



এ বর্বরতার শেষ কোথায়? 

শিশু সোলায়মান হত্যার নিষ্ঠুর হত্যাকারী নির্মল দাস গ্রেফতার

কাজি সিরাজ ,ক্রাইম ডায়রি ,১৭ ফেব্রুয়ারী,২০১৬, আপডেট: ৯:৪৫ ,ঢাকা, www.crimediarybd.blogspot.com //www.crimediarybd.com:

বর্বরতার দিক দিয়ে আইয়ামে জাহেলিয়াতকেও ছাড়িয়ে গেল বাংলাদেশে মানবতা। ইদানিং কালে শিশু হত্যার বিষয়টি সেদিকেই ইঙ্গিত বহন করে। এনজিও থেকে নেওয়া ঋণের টাকার জামিনদার না হওয়ায় জেলার ভাঙারি ব্যবসায়ী মোকাররমের শিশুপুত্র সোলায়মানকে (৪) হত্যা করেছেন প্রতিবেশী সেলুন মালিক নির্মল রবিদাস।
গ্রেফতার হওয়া নির্মল রবিদাস (৩০) র‌্যাব-১-এর কাছে এ স্বীকারোক্তি দিয়েছেন। রবিদাস নেত্রকোনার রামচরণ দাসের ছেলে এবং গাজীপুর সিটি করপোরেশনের আউটপাড়া এলাকার ‘ঈশিতা হেয়ার কাটিং’ সেলুনের মালিক।
মঙ্গলবার রাতে র‌্যাব-১-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিদাস কিছুদিন আগে একটি এনজিও থেকে ঋণ নিতে চেয়েছিলেন এবং এই ঋণের জামিনদার হতে মোকাররমকে অনুরোধ করেছিলেন। কিন্তু তিনি জামিনদার না হওয়ায় তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হন।
এরই পরিপ্রেক্ষিতে গত শনিবার বিকেলে মোকাররমের শিশুপুত্র সোলায়মান তার দোকানে এলে নির্মল দোকানের শাটার বন্ধ করে দেন এবং শিশুটিকে গলা টিপে হত্যা করেন। এরপর লাশ পুরোনো কাপড় দিয়ে পেঁচিয়ে বাজারের ব্যাগে ঢুকিয়ে রিকশাযোগে কোনাবাড়ী যান। এরপর রিকশা বদল করে আরেকটি রিকশায় উঠে কাশিমপুর এলাকার সুরাবাড়ি (ডিবিএল গ্রুপের নির্মাণাধীন কারখানার নিকট) বাঁশঝাড়ের ভেতর ফেলে দিয়ে চলে আসেন।
এদিকে সোমবার বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের সুরাবাড়ি এলাকার বাঁশঝাড় থেকে শিশুর লাশ উদ্ধার করে জয়দেবপুর থানা-পুলিশ। রাতে শিশুর স্বজনরা গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ মর্গে শিশুটির লাশ শনাক্ত করেন।
সোলায়মানের হত্যাকারীকে ধরার জন্য ব্যাপক কার্যক্রম শুরু করে র‌্যাব। মঙ্গলবার ভোরে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান চালিয়ে আউটপাড়া এলাকার ঈশিতা হেয়ার কাটিং সেলুনের মালিক নির্মল রবিদাসকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে নির্মল সোলায়মানকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করেন।
প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা আউটপাড়া এলাকার ভাঙারি ব্যবসায়ী মোকাররমের একমাত্র ছেলে সোলায়মান গত শনিবার বিকেলে দোকানের উদ্দেশে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে মোকাররম বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। ওই রাতে তার মোবাইলে অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে তার শিশুকে মেরে ফেলবে বলে হুমকি দেন। পরে এ ব্যাপারে মোকাররম জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি এবং র‌্যাব-১, উত্তরা, ঢাকায় একটি অভিযোগ করেন।
https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl,www.crimediarybd.com

সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬



প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান, স্কুলছাত্রীর ওপর হামলা

রাজু ,ঝালকাঠি সংবাদদাতা ,ক্রাইম ডায়রি ,২৫ জানুয়ারি ২০১৬, আপডেট: ৯:২৬ ,ঢাকা, www.crimediarybd.blogspot.com //www.crimediarybd.com:


প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে প্রকাশ্যে মারধর করেছে বখাটেরা। গতকাল রোববার দুপুরে রাজাপুরের আদাখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় ওই স্কুলছাত্রীকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত স্কুলছাত্রী স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
পুলিশ জানায়, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীর প্রতিবেশী বখাটে সাইফুল ইসলাম তাকে উত্ত্যক্ত করছিল। সাইফুল প্রেমের প্রস্তাব দিলে ওই ছাত্রী তা প্রত্যাখ্যান করে। রোববার দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সাইফুল ও তার দুই সহযোগী জুয়েল হাওলাদার ও জুয়েল হোসেন পথ আটকে স্কুলছাত্রীকে মারধর শুরু করে। একপর্যায়ে ওই স্কুলছাত্রী অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে বাড়িতে খবর দেয়। বিকেলে ছাত্রীর অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, স্কুলছাত্রীর কানে ও মাথায় আঘাত করা হয়েছে। তবে সে শারীরিক আঘাতের চেয়েও মানসিকভাবে বেশি অসুস্থ হয়ে পড়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গিয়াস জানান, এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা একটি মামলা করেছেন। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান ওসি।

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

ডি এম পির রামপুরা থানা পুলিশের সাফল্য,০২ খুনী গ্রেফতার

শাহাদাত হোসেন রিটন ,ক্রাইম ডায়রি ,২৫ জানুয়ারি ২০১৬, আপডেট: ৯:২৯ ,ঢাকা, www.crimediarybd.blogspot.com //www.crimediarybd.com:
রাজধানীর রামপুরা এলাকায় গৃহকর্তা ও গৃহকর্তীর নির্যাতনে প্রাণ হারান মুন্নী নামের একজন গৃহকর্মী। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায় , গৃহকর্মী মুন্নী রামপুরা থানাধীন বনশ্রীর বাসা-৩৫, রোড-৪, ব্লক-ডি, ঠিকানার বাসায় দীর্ঘদিন যাবৎ ঝিয়ের কাজ করে আসছিল । গত ২৪/০১/২০১৬ তারিখ মুন্নীর মা নজিবা বেগম মোবাইল ফোনে তার মেয়ে মুন্নীর মৃত্যুর সংবাদ পেয়ে ঢাকায় আসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মেয়ে মুন্নীর লাশ সনাক্ত করেন। এরপর তিনি মুন্নীর গৃহকর্তাকে মৃত্যুর কারন জিজ্ঞেস করলে তারা বিষয়টি এড়িয়ে যেতে চেষ্টা করেন। তখন তিনি আশপাশের বাসিন্দা ও দোকানীদের নিকট হতে জানতে পারেন , গত ৫/৭ দিন থেকে গৃহকর্ত্রী নাজমুন নাহার হাসনা ও গৃহকর্তা আবু ইউসুফ তার মেয়েকে শারিরিকভাবে নির্যাতন করে আসছিল।তার মেয়ে মুন্নী চিৎকার তারা শুনেছে এবং মুন্নী সুযোগ পেলেই জানালা দিয়ে ইশারা করে কখনও পাশের বাসিন্দাদের নিকট ও স্থানীয় দোকানদারের নিকট তার নির্যাতনের কথা কথায় কথায় বলেছিল। এরপর মুন্নীর লাশ পাওয়া যায়। মুন্নীর মায়ের অভিযোগের প্রেক্ষিতে রামপুরা থানার বনশ্রী এলাকায় অভিযান পরিচালনা করে কাজের মেয়ে হত্যাকারী ২ জন কে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম গৃহকর্ত্রী নাজমুন নাহার হাসনা ও গৃহকর্তা আবু ইউসুফ।
রামপুরা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl



মোবাইল ফোনে প্রতারণাকারী ওয়েলকাম পার্টির ১ সদস্য গ্রেফতার

আফজাল হোসেন তপন ,ক্রাইম ডায়রি ,২৫ জানুয়ারি ২০১৬, আপডেট: ৯:৪৫ ,ঢাকা, www.crimediarybd.blogspot.com //www.crimediarybd.com:
মোবাইল ফোনে মিথ্যা মোবাইল ফোন অপারেটর কোম্পানীর পরিচয় দিয়ে লটারী পেয়েছেন বলে অবলা এবং সরল মানুষের পকেট হতে টাকা হাতিয়ে নেয়া চক্রের হোতাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডি এম পি মিডিয়া সুত্রে জানা গেছে,ডিসি (ডিবি-পূর্ব) মোঃ মাহবুব আলম পিপিএম এর নির্দেশনায়, এডিসি এ এইচ এম আবদুর রকিব পিপিএম এর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মাঈনুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন রহমান কমপ্লেক্স এ অভিযান পরিচালনা করে মোবাইল ফোনে প্রতারণাকারী ওয়েলকাম পার্টির অন্যতম হোতা মোঃ শিপন মোল্লাকে গ্রেফতার করে ডিবি পুলিশের এই দলটি । বিভিন্ন সময় পত্রিকায় এ জাতীয় সংবাদ পুলিশের দৃষ্টি গোচর হলে জনগণের বন্ধু পুলিশ সাধারন মানুষকে এ প্রতারণা থেকে মুক্তিদিতে বদ্ধপরিকর হয়ে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের পুলিশের চৌকস কর্মকর্তাদের এই দলটি একটি লিংক ধরে নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় গ্রেফতারকৃতের হেফাজত হতে প্রতারণার কাজে ব্যবহৃত এজেন্ট মোবাইল ও ডেইলী ট্রানজেকশন রেজিস্টার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা একটি চক্রের মাধ্যমে এ কাজ পরিচালনা করে। তারা পরষ্পর যোগসাজসে মিথ্যা পরিচয় দিয়ে মোবাইল ফোনে প্রতারণা মূলকভাবে মিথ্যা লটারীর তথ্য প্রদান করে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে অর্থ আত্মসাৎ করে থাকে।
উল্লেখ্য, জনৈক মিসেস মনোয়ারা ভূইয়া’র নিকট থেকে মোবাইলে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময়ে প্রায় ৬,০৯,০০০/-টাকা আত্মসাৎ করেছে। এ সংক্রান্তে রাজধানী ঢাকার ওয়ারী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রতারণার সাথে জড়িত অপর প্রতারকদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।


https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl


সিরাজগঞ্জে পুলিশের ফোন নিয়ে প্রতারণা,যুবক গ্রেফতার

মাসুদ রানা শান্ত,সিরাজগঞ্জ প্রতিনিধি,ক্রাইম ডায়রি ,২৫ জানুয়ারি ২০১৬, আপডেট: ৯:০৯ ,ঢাকা, www.crimediarybd.blogspot.com //www.crimediarybd.com:

সিরাজগঞ্জে উপমহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপারের মুঠোফোনের সরকারি নম্বরের সঙ্গে মিল রেখে অন্য নম্বর দিয়ে ফোন করে প্রতারণা করার দায়ে আবদুল মমিন (৩৫) নামের এক যুবককে এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
আজ রোববার উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সাহা এ দণ্ডাদেশ প্রদান করেন। এর আগে সকালে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও সলঙ্গা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চকপাড়ার নিজবাড়ী থেকে মমিনকে আটক করে।
পুলিশ সুপার মো. মিরাজ উদ্দিন আহম্মেদ বলেন, আটক যুবক রাজশাহী রেঞ্জের ডিআইজি ও আমার সরকারি মোবাইল নম্বরের (গ্রামীণফোন) হুবহু ডিজিটের এয়ারটেল নম্বর সংগ্রহ করে বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাদের কাছে ফোন দিয়ে প্রতারণা করছিল। বিষয়টি নজরে এলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মমিনকে আটক করা হয়।



https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

শনিবার, ৫ ডিসেম্বর, ২০১৫


সাবান দিয়ে ধোয়া যাবে ‘ডিগনো রাফরি’ হ্যান্ডসেট

মোঃ মাসুদুল হক,নাটোর জেলা প্রতিনিধি,ক্রাইম ডায়রিঃ
Decrease font Enlarge font
  তথ্যপ্রযু্ক্তিতে যোগ হলো পানি প্রতিরোধী, অভঙ্গুরসহ স্মার্টফোনের নিত্যনতুন ফিচারের সঙ্গে প্রযুক্তিপ্রেমীরা ইতোমধ্যে পরিচিত হলেও ‘কেডিডিআই অ্যান্ড কায়োসিরা’ নতুন যে ফিচারে তাদের স্মার্টফোনটি তৈরি করেছে তা প্রযুক্তিপ্রেমীদের জন্য একেবারের নতুন। সাবান দিয়ে ধোয়া সম্ভব ‘ডিগনো রাফরি’ নামে হ্যান্ডসেটটি স্মার্টফোনের জগতে নতুন মাত্র যোগ করবে। শুধু তাই নয়, ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতেও এটি পরিষ্কার করা যাবে, দাবি প্রতিষ্ঠানটির। ভেজা হাতে পর্দা অপারেটে সক্ষম ‘ডিগনো রাফরি’ শকপ্রুফও। অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ ভার্সনের অপারেটিং সিস্টেমে চালিত হ্যান্ডসেটটির পর্দা ৫ ইঞ্চি। দুই গিগাবাইট ৠামের ‘ডিগনো রাফরি’র প্রসেসর সর্ম্পকে কিছু জানা যায়নি। ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ ধারণক্ষমতার হ্যান্ডসেটটি বাড়ানো যাবে ১২৮ গিগাবাইট পর্যন্ত। ১৩ মেগাপিক্সেল মূল ক্যামেরার হ্যান্ডসেটটির টকটাইম বিশ ঘণ্টা। এর ব্যাটারির ধারণক্ষমতা তিন হাজার এমএএইচ। আগামী ১১ ডিসেম্বর জাপানের বাজারে হ্যান্ডসেটটি ছাড়ছে ‘কেডিডিআই অ্যান্ড কায়োসিরা’। এর মূল্য ধরা হয়েছে বত্রিশ হাজার রুপি (এ রুপি ১.১৭ টাকা)।https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

রাজশাহী মহানগর আ’লীগের প‍ূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ড.ফজলুল করিম রিগ্যান,রাজশাহী জেলা প্রতিনিধি,ক্রাইম ডায়রিঃ

Decrease font Enlarge font
জাতীয় সম্মেলনের প্রায় এক বছর পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করলো রাজশাহী মহানগর আওয়ামী লীগ।শনিবার (০৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে নব-গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় নবীন-প্রবীণের সমন্বয়ে গঠিত রাজশাহী মহানগর আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। একই সঙ্গে ২১ সদস্যের উপদেষ্টা মণ্ডলীর নামও ঘোষণা করা হয়। নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় দলের সভানেত্রীর অনুমোদিত প‍ূর্ণাঙ্গ কার্যনিবাহী কমিটি উপদেষ্টাদের নাম ঘোষণা করে তাদের পরিচয় করিয়ে দেন দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. আবদুল খালেক।মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে পরিচিতি সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর সাইদুর রহমান খান, রাজশাহী নাগরিক কমিটির সভাপতি ভাষা সৈনিক আবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন।এর আগে গত বছরের ২৫ আক্টোরব সম্মেলনে সভাপতি পদে এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও সাধারণ সম্পাদক পদে ডাবলু সরকার নির্বাচিত হন। পরবর্তীতে নতুন সভাপতি-সাধারণ সম্পাদক ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিসহ ২১ সদস্যের উপদেষ্টার তালিকা অনুমোদনের জন্য কেন্দ্রীয় কমিটির কাছে পাঠান। পরে কমিটির অনুমোদন দেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।গত ২৬ নভেম্বর অনুমোদিত কমিটিসহ দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম এমপি রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে চিঠি ইস্যু করেন।কার্যনির্বাহী কমিটিতে দুই নারীনেত্রী শাহীন আকতার রেনী ও নিঘাত পারভীনসহ ৯ জনকে সহ-সভাপতি করা হয়েছে। অন্য সহসভাপতিরা হলেন, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, আলহাজ্ব রফিক উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা নওশের আলী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সৈয়দ শাহদত হোসেন ও অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা ও আলহাজ্ব মাহফুজুল আলম লোটন।যুগ্ম সম্পাদক হয়েছেন মোস্তাক হোসেন, রেজাউল ইসলাম বাবুল ও নাঈমুল হুদা রানা। সাংগঠনিক সম্পাদক হলেন- আজিজুল আলম বেন্টু, আসাদুজ্জামান আজাদ ও অ্যাডভোকেট আসলাম সরকার। এছাড়াও আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকে মোসাব্বিরুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক জহির উদ্দিন তেতু, তথ্য ও গবেষণা সম্পাদক সাইদুর রহমান রেন্টু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু, দফতর সম্পাদক মাহবুবুল আলম বুলবুল, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহিদ, প্রচার সম্পাদক প্রভাষক কামরুজ্জামান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক নকিবুল ইসলাম নবাব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ্ব ওয়াহেদুন্নবী অনু, মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা সফিকুর রহমান রাজা, যুব ও ক্রীড়া সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিদ্ধার্থ শংকর, শিল্প ও বাণিজ্য সম্পাদক এএসএম ওমর শরীফ রাজীব, শ্রম সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরী, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক কামার উল্লাহ সরকার কামাল, স্বাস্থ্য ও জনসংখ্য বিষয়ক সম্পাদক ডা. ফ. ম. আ. জাহিদ, উপ-দফতর সম্পাদক শফিকুল ইসলাম দোলান, উপ-প্রচার সম্পাদক মীর ইসতিয়াক আহম্মেদ লিমন, কোষাধ্যক্ষ শামসুজ্জামান খান আওয়াল। এছাড়া ৩৪ জন নির্বাহী সদস্য হলেন, অ্যাডভোকেট মোজ্জাফফর হোসেন, আরিফা বেগম, শরিফুল ইসলাম বাবু, এহসানুল হক পিন্টু, নফিকুল ইসলাম সেন্টু, ডা. তবিবুর রহমান শেখ, মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, হাফিজুর রহমান বাবু, আখতারুল আলম, আতিকুর রহমান কালু, আব্দুস সালাম, নজরুল ইসলাম তোতা, আব্দুল রউফ, হাবিবুর রহমান বাবু, আলহাজ্ব শাফিকুজ্জোহা, এনামুল হক কলিন্স, কামরুজ্জামান কামরু, এ কে এম রাশেদুল হাসান টুলু, নিযাম উল আযীম, মোখলেসুর রহমান খালিল, সিরাজুল ইসলাম, আব্দুল হামিদ টেকন, আইরিন পারভীন, অ্যাভোকেট শামসুন্নাহার মুক্তি, মকিতুজ্জামান জুরাত, মোসফিকুর রহমান হাসনাত, আফসার আলী মাস্টার, রবিউল ইসলাম রবি, এবিএম হাবিবুল্লাহ ডলার, মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন, আল মামুন, বেলাল হোসেন, ডা: এটিএম শফিকুর রহমান ও খাজা আহম্মেদ।কমিটির উপদেষ্টারা হলেন- প্রফেসর মুহ. কায়েস উদ্দিন, প্রফেসর ড. ওয়াজেদ আলী, অ্যাডভোকেট জিল্লুর রহমান, কাজী জিয়ারত হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল মালেক চৌধুরী, প্রফেসর নুরুল আলম, প্রফেসর গোলাম কবির, অধ্যাপক রাশেদা খালেক, প্রকৌশলী তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, প্রশান্ত কুমার সাহা, মঞ্জুশ্রী রায়, প্রকৌশলী লৎফর রহমান খোকন, অধ্যাপক ডা. এস আর তরফদার, নুরুল হুদা সরকার, ওবাইদুর রহমান, আলতাব উদ্দিন চৌধুরী, মাওলানা তাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন শেখ ভুলু, আবেদা রায়হান বুলি ও মনিরুল ইসলাম।অনুষ্ঠান শেষে মহানগর আওয়ামী লীগের নব-গঠিত ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সকল সদস্যের নাম ঘোষণা করা হয়। পরে তাদের একটি করে চাদর ও বঙ্গবন্ধুর জীবনী সম্বলিত বই উপহার দেওয়া হয়।

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

 আগামী ২রা জানুয়ারি ঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থার সম্মেলন

শাহাদাত হোসেন রিটন, বিএনএস:
জাতীয় সাংবাদিক সংস্থার স্থায়ী পরিষদের এক সভা ২৮শে নভেম্বর ঢাকার গুলিস্তান ভবনে অনুষ্ঠিত হয়। সংস্থার সভপতি মুহম্মদ আলতাফ হোসেন সভায় সভাপতিত্ব করেন। সভায় আগামী ২রা জানুয়ারি ২০১৬ শনিবার বেলা ২টায় ১৭তম দ্বিবার্ষিক সাধারণ পরিষদ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া  সংস্থার গঠনতন্ত্রের কয়েকটি সংশোধনী ও সভাপতি ঘোষিত নির্বাচনী তফশিল অনুমোদন করা হয়। সভায় উপস্থিত স্থায়ী পরিষদ সদস্যদের মধ্যে বিভিন্ন বিষয়ে বক্তব্য পেশ করেন  গনি মিয়া বাবুল, সামসুল আলম জুলফিকার, নূরুজ্জামান প্রধান, বাবু রতন কুমার রায়, শাহজাহান মোল্লা, আলতাফ হোসেন ,সাজ্জাদুল কবির ও আবুল বাসার মজুমদার। পর্য বেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ সচিব শাহাদাত হোসেন রিটন, বিদেশ সচিব আবু হানিফ খান, সাধারণ পরিষদ সদস্য মো. লুৎফর রহমান, নাটোরের  বাগাতিপাড়া উপজেলা সভাপতি আবদুল মজিদ ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম তপু।
https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

বুধবার, ২৫ নভেম্বর, ২০১৫


বাংলাদেশ অভিশাপ থেকে মুক্তি পাচ্ছে

2015_11_08_14_14_39_9OBY5lIO6KFXpm5IZIQt3KplAlzliv_original 
শাহাদাত হোসেন রিটন,ক্রাইম ডায়রি,২৫/১১/১৫ ইং,ঢাকাঃ
বাংলাদেশে ক্রমশঃ উন্নত রাষ্ট্র হবার পথে এগিয়ে চলেছে। আর এতে জাতির কান্ডারি শেখ মুজিব কণ্যা প্রধানমন্ত্রী গনমাতা শেখ হাসিনার অবদান অবিস্মরনীয় ও অনস্বীকার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছি, রায়ও কার্যকর করতে সক্ষম হয়েছি। যে অপরাধ তারা করেছিলেন সেই অপরাধের সীমা নেই। বিচার সম্পন্ন করতে না পারলে অভিশাপ থেকে মুক্তি হবে না, বাংলাদেশ ধীরে ধীরে অভিশাপ থেকে মুক্তি পচ্ছে বলেও মত দেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) রাতে দশম জাতীয় সংসদের অষ্টম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মধ্যে দিয়ে যারা স্বজন হারানো বেদনা নিয়ে বেঁচে আছেন, তাদের মন শান্তি পাবে। বিচার সম্পন্ন করতে না পারলে অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে না।
তিনি বলেন, বাংলাদেশ অভিশাপ থেকে আস্তে আস্তে মুক্তি পাচ্ছে। মুক্তি পচ্ছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে।
https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

ডিবি পুলিশের বিশেষ সাফল্যঃ

  ইসলামিক স্টেট (আইএস) এর পক্ষে অনলাইনে প্রচারনায়  দায়ে গ্রেফতার০১ঃ

ফেসবুকে তার একাউন্ট নেম “জিহাদী জন”(Jihadi John) 

আরিফুল ইসলাম কাইয়্যুম,ষ্টাফ রিপোর্টার,২৫/১১/১৫ইং,ঢাকাঃ
ফেসবুকে প্রচার করে সাধারন জনতাকে উস্কানি দেয়া নতুন কিছু নয়। এ ব্যাপারে সরকার অত্যন্ত সোচ্চার ও যথোপযুক্ত আইন ও তার প্রয়োগ থাকা সত্বেও থেমে নেই উস্কানি মুলক অপপ্রচার। ফেসবুকে জিহাদি জন নামে আই এস এর উস্কানি মুলক প্রচারের দায়ে এবার গ্রেফতার হলো নাহিদ হাসান নামের এক ব্যাক্তি। গত ২৪/১১/১৫ তারিখ রাত ০৯.১৫ টায় “জিহাদী জন”(Jihadi John) পরিচয়ে কথিত ইসলামিক স্টেট (আইএস) এর পক্ষে অনলাইনে প্রচারের দায়ে তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। ডিসি ডিবি (পশ্চিম) জনাব মোঃ সাজ্জাদুর রহমান এর নিদের্শনায়, এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম পিপিএম এর তত্বাবধানে সিনিঃ সহকারী পুলিশ কমিশনার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে  তাকে বাড্ডা থানার হোসেন মার্কেট এলাকা থেকে  গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে  তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। 
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে ফেসবুকে আইএস লোগোসহ ইসলামিক স্টেট-দাওলা আল  ইসলামীয়া নামে একটি পেজ খুলে কথিত আইএস এর পক্ষে বাংলায় বিভিন্ন উসকানীমূলক বক্তব্য প্রচার করে আসছিল। উক্ত পেজে সে নিজে এডমিন হিসাবে দায়িত্ব পালন করে। সে এই ফেসবুক পেজে কথিত আইএস এর নামে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি হত্যাকান্ডের দায় স্বীকারমূলক বক্তব্যের বাংলা অনুবাদ আপলোড করে। তাছাড়া সে ফেসবুকে বিভিন্ন লেখার মাধ্যমে এই গ্রুপের অন্যান্য সদস্যদেরকে আইএস এর বিভিন্ন  কার্যক্রম সম্পর্কে  অবহিত করে। আসামী নাহিদকে জিজ্ঞাসাবাদ করে আরও জানা যায় যে, সে এর আগে “শিয়া কাফের” নামে একটি ফেসবুক পেজের এডমিন হিসাবে দায়িত্ব পালন করত যেখানে শিয়া  সম্প্রদায় সম্পর্কে বিভিন্ন উসকানীমূলক মন্তব্য প্রচার করা হতো।  এছাড়া সে “খালিদ বিন ওয়ালিদ” “জিহাদী জন” সহ আরও কয়েকটি নামে ফেসবুক আইডি খুলে Army Captain at caliphate  পরিচয়ে বিভিন্ন উসকানীমূলক বক্তব্য প্রচার করে আসছিল। 
গ্রেফতারকৃত আসামী উক্ত পেজের মাধ্যমে কথিত আইএস নামে অনলাইনে কার্যক্রম পরিচালনা করে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন সহ দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য গ্রুপের অন্য সদস্যদের উৎসাহিত করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতোমধ্যে বাড্ডা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
 

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

নির্বাচনি আমেজে সারাদেশ

ক্রাইম ডায়রি নিউজ ডেস্ক,২৫/১১/১৫ ইং,ঢাকাঃ
 সারাদেশের ২৩৬ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে (চলতি বছর) আগামী ৩০ ডিসেম্বর।এ উপলক্ষে  নির্বাচন কমিশন (ইসি) তফসিল ঘোষণা করেছে গতকাল।
এজন্য ২৩ নভেম্বর রাত হতেই মনোনয়নপত্র ছাপানো শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১২টার মধ্যে বিজিপ্রেস থেকে মনোনয়নপত্র সংগ্রহের নির্দেশনাও দেওয়া হয়েছে, এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে দেওয়া হয়েছে জেলা নির্বাচন কর্মকর্তাকে।
প্রথমবারের মতো দলীয় প্রতীকে স্থানীয় এ নির্বাচন হচ্ছে। মেয়র পদে দলীয় প্রতীকে ভোটগ্রহণ করা হবে। এই নির্বাচন সবচেয়ে কম সময়ের মধ্যে সম্পন্ন করতে যাচ্ছে ইসি। এতে মনোনয়ন ফরম সংগ্রহের জন্য ৯ দিন, বাছাইয়ের জন্য ১ দিন, আপিল দায়েরের জন্য ৩ দিন, আপিল নিষ্পত্তির জন্য ৪ দিন, প্রার্থিতা প্রত্যাহারে ১ দিন ও প্রচারণার জন্য ১৫ দিন বেঁধে দেওয়া হবে।
১ মেয়র, ৯ কাউন্সিলর ও ৩টি সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ৩০৬৮টি পদে নির্বাচন হবে। তিনটি পদের জন্য তিন রঙের ব্যালট পেপার থাকবে। মেয়র পদে নিবন্ধিত ৪০ দলই দলীয়ভাবে অংশ নিতে সুযোগ পাবে। তবে প্রার্থী মনোনয়নকারীর নাম তফসিলের ৫ দিনের মধ্যে জানাতে বিধান করা হয়েছে। অন্যদিকে, স্বতন্ত্রপ্রার্থীর ১০০ ভোটারের সমর্থন প্রয়োজন, ইসির একটি সূত্র এসব তথ্য জানিয়েছে।

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

মিয়ানমারে ভয়াবহ ভুমিধ্বস,নিহত ১০০ ছাড়িয়েছে

ক্রাইম ডায়রি আন্তর্জাতিক ডেস্ক,২৫/১১/১৫,৫পি এম,ঢাকাঃ
  মিয়ানমারে উত্তরাঞ্চলে ভয়াবহ খনি ধসের ঘটনায় মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সরকারি হিসেব অনুযায়ী ভূমিধসে এখন পর্যন্ত ১০৪ জন মারা গেছে বলে জানিয়েছে গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার।
উদ্ধার কাজে অংশগ্রহণকারী কমিউনিটি গ্রুপ কাচিন নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সেক্রেটারি দাশি নাউ লন বলেন, উদ্ধার অভিযান চলছে এবং আমরা এখনো মৃতদেহ সংগ্রহ করছি। এখন পর্যন্ত শতাধিক মৃতদেহের সন্ধান পেয়েছি।
রাষ্ট্রীয় সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার বলেছে, দুর্ঘটনার পর এখরো আরো অনেক লোক নিখোঁজ রয়েছেন।
প্রত্যন্ত শহর পাকান্তে শনিবার খনিটির বর্জ্যের স্তূপ ধসে পড়ে। কর্তৃপক্ষ মাটির নিচ থেকে বিপুলসংখ্যক মৃতদেহ উদ্ধার করেছে। এই ধসের ঘটনায় যারা মারা গেছে তাদের অধিকাংশই অস্থায়ী কর্মী বলে ধারণা করা হচ্ছে। দারিদ্র্যের নির্মম কষাঘাত থেকে মুক্তি পাবার আশায় এরা ফেলে দেয়া খনি বর্জ্যের স্তূপে তল্লাশি চালানোর সময় এই দুর্ঘটনা ঘটে।
দুর্গম ও অনগ্রসর ঐ এলাকায় সাম্প্রতিককালে এটাই সবচেয়ে ভয়াবহ ভূমিধসের ঘটনা।
https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

দেশবরেণ্য বুদ্ধিজীবিদের হুমকি প্রদানকারী জঙ্গি গ্রেফতার 

ক্রাইম ডায়রি নিউজ ডেস্ক,২৫/১১/১৫,৩পি এম,ঢাকাঃ 

গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে দেশবরেণ্য বুদ্ধিজীবি ও শীর্ষ স্থানীয় রাজনীতিবিদ’দের মোবাইলে বিভিন্ন ধরণের অশ্লীল ও প্রাণ নাশের হুমকি’র বার্তা প্রদানকারী আনসার উল্লাহ বাংলা টিম ও কথিত আইএস দাবি করার অভিযোগে এক জঙ্গিকে গ্রেফতার করেছে ডিএমপি গোয়েন্দা ও অপরাধ তথ্য (পশ্চিম) বিভাগ। গ্রেফতারকৃতের নাম আব্দুল হক।
ডি এম পি সুত্রে জানা যায়, আসামী আব্দুল হক দীর্ঘদিন যাবৎ নিজ পরিচয় গোপন করে ১। ফাইজুর রহমান, ২। সালেহ আহম্মেদ ফোয়াদ ও ৩। মাওলানা সাদ নামে আইডি খুলে তাদের মোবাইল ফোন নাম্বার স্পুফিং এর মাধ্যমে ব্যবহার করে আসছিল। সে পরবর্তী সময়ে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের মোবাইল নাম্বার সংগ্রহ করে তাদের মোবাইলে বিভিন্ন ধরণের অশ্লীল এবং প্রাণনাশের হুমকি মূলক বার্তা প্রেরণ করে আসছিল।
  তখন ডিবি এআইজি (গোপনীয়) মোঃ মনিরুজ্জামান  পিপিএম বার ও ডিসি ডিবি (পশ্চিম) মোঃ সাজ্জাদুর রহমান এর নির্দেশনায়, এডিসি ডিবি (পশ্চিম) মোহাম্মদ সাইফুল ইসলাম পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে, সিনিয়র এসি মোঃ যায়েদ শাহরিয়ার এবং সিনিয়র এসি মোঃ আবু বক্কর এর নেতৃত্বে ডিবি, ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টার্স এলআইসি ও এসএমপি, ডিবি’র যৌথ উদ্দ্যেগে অভিযান পরিচালনা করে আব্দুল হককে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত জঙ্গ ২৯/৯/১৫ তারিখে স্পুফিং প্রযুক্তি ব্যবহার করে মোবাইল নং-০১৭১২৩১৮৬৮২ হতে  মিজানুর রহমান খাঁন, যুগ্ম সম্পাদক, সম্পাদকীয় বিভাগ, প্রথম আলো’কে তার অফিসে অবস্থানকালে মোবাইল নাম্বার ০১৭১৩০৬৭৫৮৬’তে সন্ধ্যা ০৭:২০ টায় মেসেজ পাঠায়। যেখানে Stop publishing malicious reportages against the oppressed  Uyghur  Muslims, or we’ll stop your heart-beat forever  ! লেখা একটি বার্তা আসে। পরবর্তী সময়ে একই মোবাইল নাম্বার হতে সন্ধ্যা ০৭:৩০ টায় Stop reporting against Islam and Muslim’s interest, otherwise we’re here to push you down to the hell.-IS BD  লিখা আরেকটি বার্তা আসে। এই সংক্রান্তে মিজানুর রহমান খান তেজগাঁও থানায় সাধারণ ডায়েরী করেন। 
উল্লেখ্য গ্রেফতারকৃত আসামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যামিরেটাস আনিসুজ্জামান, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রফেসর মোহাম্মদ জাফর ইকবাল,  প্রথম আলো যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খাঁন, বিখ্যাত বুদ্ধিজীবি ও ইতিহাসবিদ প্রফেসর মুন্তÍসির মামুন, বুদ্ধিজীবি ও ঘাতক দালাল নির্মূল কমিটি নেতা শাহরিয়ার কবির, অর্থ মন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক আইন মন্ত্রী শফিক আহম্মেদ এবং সমাজের গুরুত্বপূর্ন নাগরিক, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশাজীবীদের মোবাইলে প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরণের অশ্লীল ও প্রাণনাশের হুমকি’র বার্তা প্রদান করে আতংক সৃষ্টি করে দেশকে একটি বিশৃংখল পরিস্থিতির দিকে নেওয়ার চেষ্টা করে। এছাড়া আরো বিশিষ্ট ব্যক্তিদের মোবাইল নাম্বারে বিভিন্ন ধরণের অশ্লীল এবং প্রাণনাশের হুমকি মূলক বার্তা প্রেরণ করেছে। 



https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

সোমবার, ২৬ অক্টোবর, ২০১৫

 

এ বরবর্তার শেষ কোথায় ??

গাজিপুর, কালিয়াকৈর এলাকার নিলয়ের মা,য়ের উপর সমাজপতিদের নির্যাতনের যথাযথ বিচার চায় এলাকাবাসী !!
মোঃ ওমর ফারুক রবিন,ক্রাইম ডায়রি,২7/10/১৫ইং,ঢাকাঃ


 
বিচারপ্রার্থী ছেলের আর্তনাদ :আমরা গরীব বলে আমার মায়ের উপর সমাজপতির মধ্যযোগীয় কায়দায় এমন বর্বরোচিত নির্যাতনের বিচার কি পাবো না।সমাজে কেউকি নেই, দেশে কি আইন বলতে কিছুই নেই...গাজীপুরের কালিয়াকৈরের ছোট লতিফপুরে গার্মেন্টস কর্মী বাবা-মাকে নিয়ে আমরা বসবাস করি...আজ দুপুরে ভাত খাওয়ার সময় স্থানীয় জালাল উদ্দিন ঘরে ঢুকে চুল ধরে টেনে হিচরে মাকে বের করে বিনা দোষে নির্যাতন করে...বর্তমানে হাসপাতালে ভর্তি...
....................................
গাজীপুরের কালিয়াকৈরের ছোট লতিফপুরে গার্মেন্টস কর্মী জ্যোৎস্না বেগম (৩৫), স্বামী বুলবুল আহমেদ এবং এক ছেলে কে নিয়ে বসবাস করে আসছিলেন । স্বামী-স্ত্রী দুজনেই চাকরি করে দিন এনে দিন খাওয়ার মাধ্যমেই চলছিল তাদের সুখের সংসার । হঠাৎ করে সেই সুখের সংসারে অসুর হয়ে আগমন ঘটে স্থানীয় অর্থশালী ও প্রভাবশালী জালাল উদ্দিনের! চরিত্রহীন জালাল বিভিন্ন সময় জ্যোৎস্না কে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতে থাকে । জালালের কুপ্রস্তাবের কথা জ্যোৎস্না তার ভাইকে জানালে সোমবার সকালে জ্যোৎস্নার ভাই জালালকে গিয়ে তার বোনকে বিরক্ত না করতে অনুরোধ করে । এতেই বিগড়ে যায় জালাল । আজ দুপুর ২টার দিকে জ্যোৎস্না গার্মেন্টস্ থেকে টিফিন খেতে বাসায় এলে জালাল তার সাঙ্গ-পাঙ্গ সহ জ্যোৎস্না কে ঘড় থেকে চুলের মুঠি ধরে টেনে-হিঁচড়ে বাইরে বের করে লোহার রড দিয়ে বেদম পেটাতে থাকে । বাসায় জ্যোৎস্নার স্বামী না থাকায় তাকে অমানুষের মত পেটাতে থাকে জালাল ।

প্রিয় পাঠক, আমরা অসহায়দের উপর অত্যাচারের তামাশা দেখতে পছন্দ করি । বরাবরের মত এবারও ভুল করেনি কালিয়াকৈরের ছোট লতিফপুরের বাসিন্দারাও । তাদের সামনেই জালাল জ্যোৎস্না কে বিনা দোষে পেটালেও সমান্যতম বাঁধা দেয়নি তারা । এক পর্যায়ে জ্যোৎস্না মার খেয়ে অজ্ঞান হয়ে গেলে জালাল তাকে ফেলে রেখে চলে যায় । এরপর স্থানীয়দের একজন জ্যোৎস্নার স্বামীকে খবর দিলে তিনি বাসায় এসে জ্যোৎস্নাকে উদ্ধার করে কালিয়াকৈর হাসপাতালে ভর্তি করান । এখনও জ্যোৎস্নার জ্ঞান ফেরেনি বলে জানা গেছে ।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি মোঃ ওমর ফারুক জানান, এ ঘটনায় আমরা একটি মামলা গ্রহণ করেছি । আসামী কে ধরার চেষ্টা চলছে ।
সব শেষে অসহায় মা জ্যোৎস্নার ১৬ বছর বযসী পুত্র আমাদের কাছে প্রশ্ন করেছে-- আমরা গরীব বলে আমার মায়ের উপর সমাজপতির মধ্যযুগীয় কায়দায় এমন বর্বরোচিত নির্যাতনের বিচার কি পাবো না? সমাজে কেউ কি নেই! দেশে কি আইন বলতে কিছুই নেই...!
আমরা উত্তর দিয়েছি, দেশে আইন আছে, এখন গাজীপুর পুলিশ সুপারের মাধ্যমে সেটির প্রয়োগ আমরা সবাই দেখতে চাই
 ।
This news is courtesy by taza khobor and Mr. robin,picture collected from online and taza khobor

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫

রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০১৫

সামাজিক কর্মকান্ডে যার বিস্তর অংশগ্রহন।। 

একজন আফতাব চেয়ারম্যানের গল্প।।

জাকির হোসেন রণি,শেরপুর চান্দাইকোনা সংবাদদাতা,ক্রাইম ডায়রি,২১/৯/১৫ইং,ঢাকা,www.crimediarybd.com,www.crimediarybd.blogspot.com:


 

বগুড়া জেলার শেরপুর থানার একেবারে শেষপ্রান্ত আবার উত্তরবঙ্গের শুরুর ইউনিয়ন ছায়াঢাকা,পাখির কলকাকলিতে মুখর সীমাবাড়ি ইউনিয়ন।। সিরাজগঞ্জ ও বগুড়ায় সীমানায় অবস্থিত বলে নামই হয়েছে যার সীমাবাড়ি।। সারাদেশে যখন রাজনৈতিক আন্দোলনে উত্তাল তখন সীমাবাড়ির মানুষ রাজনৈতিক বৈরিতা নয়,,আমরা সবাই ভাই ভাই নীতিতে অটল ছিল। দেশের ১১তম বৃহত্তম হাইওয়ে হোটেল ফুডভিলেজ লিঃ খ্যাত সীমাবাড়ি ইউনিয়নের যতগুলো চেয়ারম্যান ছিলেন প্রশংসার দাবীদার কারও চেয়ে কেউ কম ছিলেন না। এলাকার কৃতি সন্তান ধনকুন্ডী গ্রামের গর্ব আশরাফ উদ্দিন সরকার মুকুল হতে সব চেয়ারম্যানই ছিলেন আমেরিকান গনতন্ত্রের সঠিক অনুসরনকারী।। রাজনীতি করো আর যাই করো,সীমাবাড়ির উন্নয়নে সবাই একাট্টা।। সহিংসতার বদলে দরকার হলে আলোচনা।।। সীমাবাড়ির বর্তমান চেয়ারম্যান যাকে নিয়ে এই লেখা।। ইউপির গাড়ই গ্রামে যার জন্ম। গাড়ই বাসী কি ভেবেছিল একদিন েএই গ্রামেই আসবে তাদের গর্ব।। ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে অল্পবিস্তর যোগাযোগ থাকলেও যার নেশাই ছিল জনসেবা। তাই বড় ব্যবসায়ী হওয়া সত্বেও জনসেবার জন্য রাস্তা খুঁজছিলেন তিনি।অবশেষে দেখা মিলল সেই কাংখিত রাস্তার।। এলাকার চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহন করলেন।। উঠেও গেলেন।। এরপর থেকেই মানুষের পাশেই আছেন তিনি। কি এলাকার যুবক যুবতীদের বিয়ে শাদী,কি খেলাধুলা, কি শিক্ষার উন্নয়ন,কি রোগশোকে কাতর মানুষের পাশে,বিচারসালিশ এমনকি মানুষের সকল প্রয়োজনে তিনিই সবাই পাশে।। সম্প্রতি জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য,জাতীয় গোয়েন্দা সাংবাদিক ইউনিটির মহাসচিব,ভিকটিম সাপোর্ট এন্ড হউম্যান রাইটস ফাউন্ডেশনের পরিচালক প্রশাসন,গ্রামে চল আন্দোলনের চেয়ারম্যান ও ক্রাইম ডায়রি পরিবারের পরিচালক এবং ক্রাইম ডায়রি বিটিভি অনুষ্ঠান, নিউজমিডিয়া ও পত্রিকার বার্তা প্রধান ও দৈনিক কালের ছবির যুগ্ম সম্পাদক জনাব আতিকুল্লাহ আরেফিন রাসেল ভাই কোন এক কাজে সীমাবাড়ি ছুটে এসেছিলেন এই ব্যাক্তিত্বের কাছে। । যার বাড়িতে গেলে তিনি এমন সেবা করলেন যাতে মনেই হলোনা তিনি একজন চেয়ারম্যান। একজন মুরব্বী,একজন অভিভাবক হিসেবে তাকে দাড় করালেন ক্রাইম ডায়রির বার্তা প্রধান। শুধুই তিনিই নন এলাকার মানুষের মুখে মুখে তার প্রশংসা্।। যিনি চান জনগনের সেবা করতে।। জনগনের পাশে থাকতে। এলাকায় গেলেই তাকে পাওয়া যাবে কোন না কোন মানুষের পাশে।।








 রাজপথই যার বাড়ি। রাজপথের এই সৈনিক,জনতার সেনাপতি আফতাব হোসেন আগামী নির্বাচনেও জনগণের এই অব্যহত ভালবাসা প্রত্যাশী।।। (চলবে)

ঘোষনাঃ.......................................

ক্রাইম ডায়রি এখন বাজারে ।।। আপনার কপির জন্য আজই যোগাযোগ করুনঃ ০১৯৭১-৪৭২৫১১
বিটিভির ক্রাইম ডায়রি অনুষ্ঠানের জন্য প্রাথমিক পর্ব নির্মান চলছে। অপরাধ বিষয়ক ঘটনার অনুসন্ধান দিন।।জিতে নিন পুরস্কার।।।

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫


শিক্ষায় ভ্যাট কেন???

এড.মোঃ সোহরাব হোসেন ভুইয়া(মিঠু),বিশেষ প্রতিনিধি,ক্রাইম ডায়রি,১২/৯/১৫ইং,ঢাকাঃ
শিক্ষার্থীরা বাসে উঠলে হাফ ভাড়া দেয়ার সময় যুক্তি দেখায় আমরা কি ইনকাম করি যে ফুল ভাড়া দিব।। সেইসব কোমলমতি শিক্ষার্থীরা ভ্যাট দিয়ে পড়াশোনা চালিয়ে যাবে এমনটি কল্পনা করাও কঠিন ব্যাপার। পিতামাতার চান তাদের সন্তান সুশিক্ষিত হোক। সেজন্য ভিটেমাটি বিক্রি করে হলেও তারা সন্তানের লেখাপড়া চালিয়ে যান। বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোতে এমনিতেই শিক্ষাখরচ অনেক বেশি। এর উপর যদি বাড়তি ভ্যাট আরোপ করা হয় তবে তা অত্যন্ত দুঃখ জনক।টিউশন ফির ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করছেন। 'শিক্ষার্থীরা নয়, ভ্যাট দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ'_ সরকারের পক্ষ থেকে এমন ব্যাখ্যা দেওয়া হলেও পরিস্থিতি এখনও পুরোপুরি শান্ত হয়নি। ভ্যাট প্রত্যাহার না হওয়া পর্যন্ত বিক্ষোভ-কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তবে গত রাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় মালিকদের সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি বলেছে, এই ভ্যাট শিক্ষার্থীদের দিতে হবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ভ্যাট দেবে।সমিতির জরুরি এক সভা শেষে সভাপতি শেখ কবির হোসেন সমকালকে বলেন, সরকারের পক্ষ থেকে বুধবার ঘোষণার পর শিক্ষার্থীদের ওপরে কোনোভাবেই আর ভ্যাট বর্তায় না। বিশ্ববিদ্যালয়গুলোর ট্রাস্টি বোর্ডের ওপরই এ দায়িত্ব বর্তায়। কী করে ভ্যাট পরিশোধ করা হবে তা ট্রাস্টি বোর্ড সদস্যদের ব্যাপার। তিনি আশা প্রকাশ করেন, ছাত্রছাত্রীরা আন্দোলন ছেড়ে ক্লাসে ফিরে আসবে। তারা লেখাপড়ায় মনোযোগী হবে। এদিকে গতকাল এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মালিকরাই ভ্যাট দেবেন। এ বিষয়ে তাদের সঙ্গে 'সমঝোতা' হয়েছে। গতকাল রাতে সোনারগাঁও হোটেলে ডেইলি স্টার ও আন্তর্জাতিক লজিস্টিক সার্ভিস প্রতিষ্ঠান ডিএইচএল আয়োজিত 'বিজনেস অ্যাওয়ার্ড' অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তার মতে, শিক্ষার্থীদের আন্দোলনের যৌক্তিকতা নেই।
বিশ্ববিদ্যালয় মালিকদের নতুন এ ঘোষণা দেওয়ার পরও 'নো ভ্যাট ইন এডুকেশন' এর ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা গত রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঘোষিত কর্মসূচি প্রত্যাহার করেনি। তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
শিক্ষায় ভ্যাট আরোপ নতুন না হলেও এবার এ নিয়ে প্রশ্ন উঠেছে। এর আগে ইংরেজি মাধ্যম স্কুলগুলোর টিউশন ফির ওপরে ভ্যাট আরোপ করা হয়। তা এখনও বহাল আছে। তবে প্রকৃতপক্ষে শিক্ষায় ভ্যাট আরোপের যৌক্তিকতা আদৌ আছে কি-না তা নতুন করে ভেবে দেখার অনুরোধ জানিয়েছে সমাজের বিশিষ্টজন। বিষয়টি নিয়ে শিক্ষাবিদ, সংবিধান বিশেষজ্ঞ, ভ্যাট কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছে। তাদের অনেকেই বলেছেন, শিক্ষা মৌলিক অধিকার। এটা কোনো পণ্য ও সেবা নয়। শিক্ষায় ভ্যাট বসানো ঠিক হয়নি। উচ্চ শিক্ষায় ভ্যাট আরোপ অযৌক্তিক বলেও মনে করেন তারা। তারা আরও বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভ্যাট পরিশোধ করলেও মূলত শিক্ষার্থীদের কাছ থেকেই তা আদায় করে নেওয়া হবে। ফলে পরোক্ষভাবে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ওপরই করের বোঝা এসে পড়বে। একই আশঙ্কা প্রকাশ করেন শিক্ষার্থীরাও। জানা গেছে, গত জুলাইয়ে ভ্যাট আরোপ করার পর দেশের অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের কাছ থেকে ইতিমধ্যেই আগের চেয়ে বেশি টিউশন ফি আদায় করছে।এনবিআর বলেছে, শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করার জন্য নতুন করে ভ্যাট আরোপ করা হয়নি। বিদ্যমান টিউশন ফির মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত আছে। রাজস্ব বোর্ডের বক্তব্য অনুযায়ী, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ভ্যাট অন্তর্ভুক্ত করেই শিক্ষার্থীদের জন্য টিউশন ফি নির্ধারণ করতে হবে। বিষয়টি আরও পরিষ্কার করে বলা যায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো শিক্ষার্থীর কাছ থেকে ১০০ টাকা টিউশন ফি আদায় করলে এর মধ্যে নির্ধারিত ৭ টাকা ৫০ পয়সা ভ্যাট সরকারি কোষাগারে জমা দিতে হবে। বাকি ৯২ টাকা ৫০ পয়সা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে। ভ্যাট আরোপের ফলে বাড়তি টিউশন ফি নিতে হবে না।বর্তমানে দেশে ৮৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় চার লাখ। যোগাযোগ করা হলে এনবিআরের সাবেক সদস্য আলী আহমেদ বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপের বিষয়ে এনবিআরের বক্তব্য সঠিক নয়। তার ভাষায়, এটা তাদের বোকামি হয়েছে। তিনি বলেন, যেভাবেই বলা হোক না কেন ভোক্তা হিসেবে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের ওপরই এই ভ্যাট চাপবে।এনবিআর সূত্রে জানা গেছে, এ খাত থেকে সর্বসাকল্যে ভ্যাট আদায় হতে পারে মাত্র ৫৫ থেকে ৬০ কোটি টাকা। সাবেক ভ্যাট কমিশনার আবদুল্লা কাফি বলেন, দেশে অনেক সম্ভাবনাময় খাত আছে। ওই সব খাত থেকে শিক্ষা খাতের চেয়ে পাঁচ গুণ ভ্যাট আদায়ের সুযোগ আছে। সামান্য কয়েক কোটি টাকার জন্য শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ঠেলে দেওয়া ঠিক হয়নি।কিন্তু এনবিআর কর্মকর্তারা বলছেন, সেবা খাত হিসেবে শিক্ষায় ভ্যাট আরোপ করা হয়েছে। বর্তমান আইনে শিক্ষাসহ অন্তত ১০০টি সেবা খাত আছে । এসব খাতে বিভিন্ন হারে ভ্যাট আরোপিত আছে। নিয়ম অনুযায়ী পণ্য ও সেবা খাত থেকে ভ্যাট আদায় করা হয়। তবে সেবার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকে। অপরদিকে, পণ্যে ভ্যাট যোগ করা হয় না। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং কলেজের পাশাপাশি বর্তমানে ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠানে সাড়ে ৭ শতাংশ হারে ভ্যাট রয়েছে।খোঁজ নিয়ে দেখা গেছে, কিছু কিছু বিশ্ববিদ্যালয় গত জুলাই থেকেই ভ্যাট বাবদ বাড়তি টাকা আদায় করেছে। টিউশন ফি হিসেবে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের (ইউল্যাব) সাংবাদিকতা বিভাগের দশম সেমিস্টারের ছাত্র শামিমুজ্জামান শাকিল প্রতি সেমিস্টারে ৪৮ হাজার টাকা পরিশোধ করতেন। কিন্তু গত ৪ জুলাই জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভ্যাট আরোপ করায় চলতি সেমিস্টারে তাকে টিউশন ফির সঙ্গে অতিরিক্ত পাঁচ হাজার ৩০০ টাকা পরিশোধ করতে হয়েছে। একইভাবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র রেজা চৌধুরী জানান, তাকেও টিউশন ফির সঙ্গে ৭ দশমিক ৫ শতাংশ টাকা হিসাব করে অতিরিক্ত টাকা পরিশোধ করতে হয়েছে। এভাবেই এ বছর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর আরোপিত ভ্যাটের টাকা শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো। প্রশ্ন উঠেছে, তাহলে এই ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন দেবে না।ভ্যাট আরোপের বিষয়ে অর্থমন্ত্রীর যুক্তি হচ্ছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী পড়াশোনা করছে, তাদের বেশির ভাগই অবস্থাসম্পন্ন পরিবারের। তা ছাড়া এ খাতে ভ্যাটের হার সাড়ে ৭ শতাংশ। এটি খুবই কম, যা শিক্ষার্থীদের দেওয়ার সামর্থ্য আছে।এর আগে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের আমলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপ করা হয়েছিল। তখন এটা নিয়ে ব্যাপক সমালোচনা হলে পরে তা প্রত্যাহার করা হয়।
এদিকে ক্রাইম ডায়রির বিশেষ প্রতিনিধিকে বিশিষ্ট শিক্ষাবিদ শিক্ষা নিয়ে কাজ করা গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীই উচ্চবিত্ত নয়। মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত অনেক শিক্ষার্থীও এখানে পড়াশোনা করেন। ভ্যাট আরপের আগে তাদের কথাও সরকারকে ভাবতে হবে। শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা কোনো ইনকাম গ্রুপ নয়, তাই তাদের কাছ থেকে কর আদায় না করার সিদ্ধান্ত হওয়া উচিত। শিক্ষা কোনো পণ্য হতে পারে না।বেসরকারি গবেষণা সংস্থা পিআরইর নির্বাহী পরিচালক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সাবেক কর্মকর্তা ড. আহসান এইচ মনসুর বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভ্যাট আরোপের বিধান বৈষম্যমূলকও অযৌক্তিক। কেননা, এখানে স্বচ্ছল পরিবারের পাশাপাশি অনেক অসচ্ছল পরিবারের শিক্ষার্থীরাও লেখাপড়া করছে। তা ছাড়া শিক্ষা মৌলিক অধিকার। শিক্ষা, স্বাস্থ্যসেবার মতো মৌলিক বিষয়ের ওপর কর আরোপ করা যায় না। সরকারের উচিত হবে, এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা। আর প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল-হক বলেন, ভ্যাট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া উচিত। শিক্ষার্থীদের ওপর চাপিয়ে দেওয়া ঠিক হবে না।

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০১৫


ক্রাইম ডায়রি ফ্যান পেইজের ব্যাপারে সতর্কবানী

 নিচের ছবিটি উক্ত ভুয়া পেইজে ব্যবহার করা হয়েছে।।।

 

Crimediary Crimediary ফেসবুক একাউন্টের সাথে ক্রাইম ডায়রি পত্রিকার কোন সম্পর্ক নেই। এই একাউন্টের প্রকাশিত কোন নিউজ,প্রিন্ট প্রকাশনা কিংবা কোন ব্যাপারে ক্রাইম ডায়রি পত্রিকা এবং প্রধান উপদেষ্টা,সম্পাদক কিংবা বার্তা সম্পাদক এর কোন যোগসাজশ নেই।। অনুমতিহীন ভাবে এই একাউন্ট খোলায় উক্ত একাউন্ট ওপেনারের প্রতি ক্রাইম ডায়রি পরিবার ক্ষুদ্ধ।।। ক্রাইম ডায়রি ওয়েব পেজঃ www.crimediarybd.com///www.crimediarybd.blogspot.com///
এবং ফ্যান পেইজ হলো---https://www.facebook.com/…/Natio…/639786429398358,,,,,,গ্রুপ নেম---https://www.facebook.com/groups/434428909964060.
এর বাহিরে কোন কিছুই ক্রাইম ডায়রির সাথে রিলেটেড নয়।।
আদেশক্রমে
মুহম্মদ আলতাফ হোসেন
প্রধান সম্পাদক ও পৃষ্ঠপোষক
ক্রাইম ডায়রি
ও চেয়ারম্যান
জাতীয় সাংবাদিক সংস্থা
**হেলাল উদ্দিন
ভারপ্রাপ্ত সম্পাদক
ক্রাইম ডায়রি


https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

আগামীতে যুদ্ধ জাহাজ রপ্তানি করবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

 

মিল্টন ও হাবীব, বাগেরহাট সংবাদদাতা,ক্রাইম ডায়রি,৭/৯/২০১৫ইং,ঢাকাঃ
খুলনা শিপইয়ার্ড আগামীদিনে উন্নত ও আধুনিক যুদ্ধ জাহাজ রপ্তানিতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, খুলনা শিপইয়ার্ড বাংলাদেশ নৌবাহিনীর জন্য বর্তমানে বড় ও ছোট যুদ্ধজাহাজ নির্মাণ ও সংস্কারের পাশাপাশি সমুদ্রগামী বড় ও মাঝারি জাহাজ তৈরি করছে। আমি বিশ্বাস করি আগামীতে উন্নত ও আধুনিক যুদ্ধজাহাজ রপ্তানির সক্ষমতা অর্জনে সক্ষম হবে ইনশাল্লাহ।
গতকাল দুপুরে খুলনা শিপইয়ার্ডে নৌবাহিনীর জন্য দুটি বড় যুদ্ধজাহাজ লার্জ পেট্রোল ক্রাফট (এলপিসি) নির্মাণকাজের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এটি হচ্ছে বাংলাদেশে সবচেয়ে বড় যুদ্ধজাহাজ নির্মাণ প্রকল্প।
প্রধানমন্ত্রী খুলনা শিপইয়ার্ড এক সময় দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শিপইয়ার্ডে পরিণত হবেÑ এমন আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশে খুলনা শিপইয়ার্ডই প্রথমবারের মতো যুদ্ধজাহাজ লার্জ পেট্রোল ক্রাফট (এলপিসি) নির্মাণ কার্যক্রম শুরু করায় আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার সূচনালগ্নেই নদী ও সমুদ্রের গুরুত্ব উপলব্ধি করেছিলেন। যে কারণে নৌবাহিনীকে শক্তিশালী করার কাজে হাত দিয়েছিলেন। প্রধানমন্ত্রী বলেন, আমরা আজ যেখানে সমবেত হয়েছি, তার অদূরেই রূপসা নদীতে ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের শেষ পর্যায়ে ১০ ডিসেম্বর শহীদ হয়েছিলেন বীর শ্রেষ্ঠ রূহুল আমিনসহ পদ্মা ও পলাশ জাহাজের আরও অনেক নৌ মুক্তিযোদ্ধা। তিনি মহান নৌ মুক্তিযোদ্ধাদের আÍার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পদ্মাসেতু এখন আর স্বপ্ন নয়। ইতোমধ্যেই সেতুর ২৩ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এ সেতু নির্মাণ শেষ হলে এটি দক্ষিণাঞ্চলের উন্নতির প্রবেশদ্বার হবে। বিভিন্ন শিল্পের কাঁচামাল আমদানি ও রপ্তানি করতে মংলাবন্দর ব্যবহার হবে। তিনি বলেন, আমাদের নদীবন্দর নিয়ে গবেষণা করতে হবে। এজন্য দেশে দুটি নৌ ইন্সটিটিউট গড়ে তোলা হয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও এ বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, খুলনা সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, বেগম মন্নুজান সুফিয়ান এমপি, এসএম মোস্তফা রশিদী সুজা এমপি, মিজানুর রহমান মিজান এমপি, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে বাগেরহাটের মংলার নেভাল বার্থ দ্বিগরাজে বানৌজা কে জে আলী, বানৌজা স›দ্বীপ ও বানৌজা হাতিয়ার কমিশনিং এবং নবনির্মিত ল্যান্ডিং ক্রাফট ট্যাংক (এলসিটি) ১০৩ ও ১০৫-এর সংযুক্তিকরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এসময় তিনি স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণের পাশাপাশি দেশকে সমৃদ্ধিশালী করার জন্য নৌবাহিনীকে শক্তিশালী করে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরনে। তিনি বলেন, আমাদের নৌবাহিনী শুধু দেশে নয়, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক পরিমণ্ডলে যেকোনো স্থানে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে সক্ষম হবেÑ এটাই আমাদের সবার প্রত্যাশা।
দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীকে ‘দক্ষ, আধুনিক ও ভারসাম্যপূর্ণ একটি ত্রিমাত্রিক’ বাহিনী হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে শেখ হাসিনা বলেন, এ লক্ষ্যে ইতোমধ্যে দুটি সাবমেরিন সংযোজনের প্রক্রিয়া চ‚ড়ান্ত হয়েছে, যা ২০১৬-এর মাঝামাঝি নৌবাহিনীতে সংযোজিত হবে। নৌবাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মনে রাখতে হবে, আমাদের যে সীমিত সম্পদ, তা দিয়ে নৌবাহিনীর মতো একটি প্রযুক্তিনির্ভর ব্যয়বহুল বাহিনীকে যুগোপযোগী রাখার প্রয়াস অব্যাহত রাখতে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
শেখ হাসিনা তার বক্তৃতায় বলেন, দেশের ৭২০ কিলোমিটার উপক‚লীয় এলাকায় প্রায় তিন কোটি মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জীবিকা নির্বাহের জন্য সমুদ্রের ওপর নির্ভরশীল। বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের ৯০ শতাংশের বেশি সমুদ্রপথেই পরিচালিত হয়। এ কারণে সমুদ্র এলাকার নিরাপত্তা বিধান ‘অপরিহার্য’। দেশের অধিকাংশ নাগরিক সমুদ্র সম্পদের গুরুত্ব সম্পর্কে যথেষ্ট ‘সচেতন নয়’ বলে মন্তব্য করে তিনি বলেন, আমাদের নৌবাহিনীর সদস্যরা প্রতিনিয়ত লোকচক্ষুর অন্তরালে অনেক প্রাকৃতিক প্রতিক‚লতা মোকাবিলা করে সমুদ্র এলাকার নিরাপত্তার নিশ্চয়তা বিধান করছে।

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০১৫

 জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা সম্পন্ন

 

 শাহাদাত হোসেন রিটন,ক্রাইম ডায়রি,৫/৯/২০১৫ইং,ঢাকাঃ

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বর্ধিত সভা ৫ সেপ্টেম্বর ২০১৫ শনিবার রাজধানীর পুরানা পল্টনস্থ মুক্তি ভবনের সেমিনার কক্ষে সংস্থার সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।সভায় আসন্ন দ্বি-বার্ষিক সম্মেলন ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন, সংস্থার স্থায়ী তহবিল ও কল্যাণ তহবিল গঠন এবং গঠনতন্ত্র সংশোধন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।আলোচনায় অংশ নেন লায়ন গনি মিয়া বাবুল, মো. নূরুজ্জামান প্রধান, সামসুল আলম জুলফিকার, কাজী আমিরুল ইসলাম রুমী, বাবু রতন রায়, আলমগীর গনি, এস.এম. সারওয়ার, মামুনুর রশিদ, আলতাফ হোসেন, আবুল বাসার মজুমদার, সাজ্জাদুল কবির, মুহাম্মাদ আবু মুসা, হাসানুজ্জামান, এম. এ. মান্নান, খোকন রানা প্রমুখ।সভায় আগামী ২৬শে ডিসেম্বর ঢাকায় সংস্থা সপ্তদশ দ্বি-বার্ষিক কাউন্সিল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয় এবং কাউন্সিলর হওয়ার জন্য জনপ্রতি এক হাজার টাকা রেজিস্ট্রেশন ফি নির্ধারণ করা হয়।আগামী ৩০শে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে ৭ই ডিসেম্বর কাউন্সিলর/ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে সিদ্ধান্ত ঘোষণা করা হয়। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নির্বাচন পদ্ধতি গঠনতন্ত্রের আলোকে নির্ধারণের জন্য স্থায়ী পরিষদের ওপর দায়িত্ব প্রদান করা হয়।তাছাড়া আগামী ৩১শে অক্টোবরের মধ্যে সংস্থার গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব মহাসচিব বরাবর পৌঁছানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং লায়ন গনি মিয়া বাবুল, সামসুল আলম জুলফিকার ও মুহাম্মদ আবু হানিফ খান সমন্বয়ে গঠিত কমিটি তা বিবেচনা করে চূড়ান্ত প্রস্তাবনা স্থায়ী পরিষদে উপস্থাপন করবে।

https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl

শনিবার, ২৯ আগস্ট, ২০১৫



মানুষের লোভের শিকাড় ১১০০ বাঙ্গালীর জীবন

মোঃ ওমর ফারুক রবিন,ক্রাইম ডায়রি,২৯/৮/১৫ইং,ঢাকাঃ

লোভ মানুষের জন্য সর্বনাশা হতে পারে তার প্রমান ২০১৪ সালের জানুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত সময়ে প্রায় এক হাজার একশ জনের বেশি বাংলাদেশি এবং রোহিঙ্গা মারা গেছে বিদেশ যাবার প্রতিযোগীতায়। এছাড়া চলতি বছরের মে মাস পর্যন্ত অনাহারে, পানিশূন্যতায়, রোগে এবং পাচারকারীদের নির্যাতনের শিকার হয়ে জাহাজ থেকে পালিয়ে সমুদ্রে ৭০ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের উদ্বাস্তুবিষয়ক সংস্থা গতকাল এ তথ্য জানায়। জাতিসংঘ উদ্বাস্তুবিষয়ক সংস্থা এপ্রিল-জুন মাসের ত্রৈমাসিক প্রতিবেদনে জানায়, জাহাজ থেকে পালিয়ে যাওয়ার সময় অনেক মানুষ ডুবে মারা যায় ও অনেকে নিখোঁজ হয়। এশিয়ার অভিবাসী সমস্যা পর্যবেক্ষণকারী মালয়েশিয়ায় অবস্থিত অঞ্চলভিত্তিক এনজিও ক্যারাম এশিয়া গত জুন মাসে জানায়, অনুমানিক পাঁচ শতাধিক বাংলাদেশি নিখোঁজ রয়েছে। মে মাসের প্রথম দিকে থাই কর্তৃপক্ষ অবৈধ অভিবাসী প্রবেশ বন্ধের জন্য অভিযানে নামলে এবং থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া নৌকায় ভাসমান এ উদ্বাস্তুদের নিজের দেশে স্থান না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এসব মানুষ মারা যান। কিছু কিছু ক্ষেত্রে মানবপাচারকারীদের পরিত্যক্ত কিছু জাহাজ অভিবাসীসহ গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরে অবশ্য এ দেশগুলো প্রায় চার হাজার বাংলাদেশি এবং রোহিঙ্গাকে উদ্ধার করেছে। জাতিসংঘ উদ্বাস্তু সংস্থা বলেছে, মে মাসে সমুদ্রে থাকা এক হাজার মানুষের কোনো খবর পাওয়া যায়নি। সংস্থাটি আরও বলেছে, মনে হয় এ মানুষগুলো কর্তৃপক্ষের নজর এড়িয়ে সমুদ্রে ডুবে মারা গেছেন। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডের উদ্ধার করা বাংলাদেশিদের স্বদেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। জাতিসংঘ উদ্বাস্তু সংস্থা আরও বলেছে, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত প্রায় ৯৪ হাজার উদ্বাস্ত বা অভিবাসী বাংলাদেশ বা মিয়ানমার ত্যাগ করেছেন। তার মধ্যে চলতি বছরের গত ছয় মাসে ৩১ হাজার জন দেশত্যাগ করেছেন। গত মে মাসের ২৯ তারিখে আঞ্চলিক দেশগুলো, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায় থাইল্যান্ডে মানবপাচার রোধের জন্য এবং এর মূল কারণ বের করার জন্য আলোচনায় মিলিত হয়েছিল। তবে জাতিসংঘের উদ্বাস্তু সংস্থা জানিয়েছে, একটি যৌথ টাস্কফোর্স গঠনসহ সম্মেলনে গৃহীত বেশিরভাগ প্রস্তাব বাস্তবায়নের কাজ এখনও শুরু হয়নি।
https://www.facebook.com/pages/National-weeklycrime-diary/639786429398358?ref=hl