গাজীপুরে অস্ত্র-গুলি-মাদকসহ দুই যুবক আটক
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের পূবাইল থেকে বুধবার মধ্য রাতে পিস্তল, গুলি ও ইয়াবা
ট্যাবলেটসহ দুই যুবক আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো পূবাইল হরিবাড়ির টেক এলাকার আবু জাফর মিয়ার পুত্র মামুন মিয়া
(৩৪) ও পাশ্ববর্তী সাপমারা গ্রামের মতিউর রহমানের ছেলে নাদিম (৩০)।
জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) একরামুল
হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার রাত পৌণে ১২টার দিকে
পূবাইল রেলস্টেশন সংলগ্ন বাজারে অভিযান চালিয়ে একটি পিস্তল ২ রাইন্ড গুলি
এবং ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই দুই যুবককে আটক করা হয়। আটককৃতদের আজ
বৃহস্পতিবার অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।
ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক জাতীয় সাপ্তাহিক পত্রিকা , অনলাইন দৈনিক, অনলাইন টেলিভিশন। সম্পাদক ও প্রকাশক - আতিকুল্লাহ আরেফিন রাসেল । অনলাইন ডেইলিঃ www.crimediarybd.com অনলাইন টেলিভিশনঃ www.crimediarytv.net https://www.facebook.com/TheCrimeDiary Email:crimediary11@gmail.com Hotline- 01915506332
জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন