ঢাকায় ডেকে এনে কলেজ ছাত্রীকে ধর্ষণ
রাজধানীর নিউমার্কেট এলাকায় এক কলেজ ছাত্রী ধর্ষণের শিকার
হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঐ ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুরে এ ধর্ষণের ঘটনা ঘটলেও ১৬ বছর বয়সী ঐ
মেয়েটি বাসাটি চেনে না বলে পুলিশকে জানিয়েছে। সে মুন্সিগঞ্জের শ্রীনগর
থানার একটি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্রী।
ঐ ছাত্রীকে উদ্ধৃত করে তার স্বজনরা জানান, সপ্তাহখানেক আগে শ্রীনগর বাইপাস
সড়কে সুমন নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। এরপরেই ফোনে নিয়মিত আলাপ
হতো। ঐ যুবক নিজেকে সংসদ ভবনের একটি অফিসে চাকরি করে বলে জানায়।
বৃহস্পতিবার রাতে সুমন ফোনে তাকে ঢাকায় বেড়াতে যেতে বলে। শুক্রবার সকালে সে
শ্রীনগর থেকে একটি বাসে করে ঢাকার গুলিস্তনে আসে। গুলিস্তানে আগে থেকেই
অবস্থান করা সুমন তাকে নিয়ে সংসদ ভবন এলাকায় ঘুরতে যায়।
চিকিৎসাধীন মেয়েটি জানায়, সংসদ ভবন এলাকায় বেড়ানোর এক পর্যায়ে সুমন তাকে
তার বোনের বাসায় বেড়াতে নিতে চায়। অনুরোধের এক পর্যায়ে একটি রিকশায় করে
‘বোনের’ বাসায় যায় সে। সেখানেই তাকে ধর্ষণ করে ঐ যুবক। এতে সে অসুস্থ হয়ে
পড়লে তাকে বিয়ের প্রলোভন দিয়ে গুলিস্তান থেকে শ্রীনগরের বাসে তুলে দিয়ে
কেটে পড়ে যুবকটি। বাড়ি যাওয়ার পথে বাসের মধ্যেই সে আরো অসুস্থ হয়ে গেলে খবর
পেয়ে বাসস্ট্যান্ড থেকে তার মা তাকে উদ্ধার করে। ঐ বাসার ঠিকানা না বলতে
পারলেও মেয়েটি জানায়, সংসদ ভবন এলাকা থেকে রিকশাটি নিউমার্কেট এলাকায় যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটির মা জানান, রক্তাক্ত মেয়েকে দেখে তাকে
স্থানীয় ক্লিনিকে নেয়া হয়। অবস্থার আরও অবনতি হলে শুক্রবার রাত সাড়ে ১১টার
দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা
দায়ের করা হবে বলে জানান মেয়েটির অভিভাবকরা।
ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক জাতীয় সাপ্তাহিক পত্রিকা , অনলাইন দৈনিক, অনলাইন টেলিভিশন। সম্পাদক ও প্রকাশক - আতিকুল্লাহ আরেফিন রাসেল । অনলাইন ডেইলিঃ www.crimediarybd.com অনলাইন টেলিভিশনঃ www.crimediarytv.net https://www.facebook.com/TheCrimeDiary Email:crimediary11@gmail.com Hotline- 01915506332
জাতীয় সাপ্তাহিক ক্রাইম ডায়রি একটি অপরাধ বিষয়ক পত্রিকা।।
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০১৪
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন