বগুড়ার ধনকুন্ডীতে আছেফুদ্দৌলা রেজা ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা উদযাপিত
মঞ্চে
উপবিষ্ট প্রধান অতিথি আইয়্যুব উদ দ্দৌলা বেনু,আশরাফ উদ্দিন সরকার
মুকুল,সভাপতি জনাব শামসুল হক,রফিকুল ইসলাম টিপু,গ্রাম্য প্রশাসক মোকসেদ
মন্ডল ও মাওলানা শিবলী আহম্মেদ প্রমুখ।
আছেফুদ্দৌলা রেজা একটি নাম। একটি ইতিহাস। একজন অতিমানবীয় গুনাবলী নিয়ে জন্ম নেয়া আন্তর্জাতিক মানের কৃতি সাংবাদিক। বগুড়ার ঐতিহ্যবাহী ফুডভিলেজখ্যাত ধনকুন্ডী গ্রামের মাটি আজ যাকে নিয়ে গর্ব করে। গর্ব করে একজন দেশবরেণ্য সাংবাদিককে ধারণ করতে পেরে। ধনকুন্ডী গ্রামের জমিদার বাড়ির একটি অন্যরকম ঐতিহ্য আছে। আছে একটি অন্যরকম ইতিহাস। এই গ্রামের কৃতি সন্তান রা আজ সমাজের ,দেশের,আন্তর্জাতিক পর্যায়ে নানা অবদানে অবদিত। জনতার নির্বাচনে বার বার নির্বাচিত জননেতা গোলাম মোহাম্মদ সিরাজ এর সুনামধন্য প্রতিষ্ঠান ফুডভিলেজ লিঃ এর নামে আধুনিক ধনকুন্ডী পরিচিত হলেও আছেফুদ্দৌলা রেজা নামেই বগুড়াবাসীকে তথা ধনকুন্ডীকে চেনেন অনেক আন্তর্জাতিক মানের সাংবাদিক। এই গ্রামের প্রতিষ্ঠান ক্রাইম ডায়রি,দৈনিক কালের ছবি ও বিটিভির অপরাধ বিষয়ক অনুষ্ঠান ক্রাইম ডায়রির উপদেষ্টা এবং ভিকটিম সাপোর্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাডভোকেট চিত্ত রঞ্জন তালুকদার বলেন,শুধু মাত্র আছেফুদ্দৌলা রেজার গ্রাম বলেই জাতীয় ও আন্তর্জাতিক মানের এই প্রতিষ্ঠানগুলির উত্তরাঞ্চলীয় কার্যালয় এই গ্রামেই স্থাপন করা হচ্ছে। এছাড়া জাতীসংঘ কর্তৃক স্বীকৃত আন্তর্জাতিক মানের আন্দোলন গ্রামে চল এর প্রধান কার্যালয় ও এই গ্রামে প্রতিষ্ঠিত হচ্ছে শুধু আছেফুদ্দৌলা রেজা স্মরণে। আজ ২৯ শে এপ্রিল তারই স্মরনে এই গ্রামের মাটিতে অনুষ্ঠিত হলো ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা।
অনুষ্ঠানে গুরুত্বপুর্ণ বক্তব্য দিচ্ছেন জনাব নাজিমুদ্দৌলা নান্নু।
পুরস্কার বিতরণ করছেন গ্রাম প্রশাসক ও সমাজ সেবক জনাব ফরহাদ হোসেন সরকার
পুরস্কার বিতরণ করছেন বিশিষ্ট রাজনীতি বিদ জনাব আশরাফ উদ্দিন সরকার মুকুল।